রাজধানীর বনশ্রীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে বৃক্ষের চারা রোপণ ও বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা উওর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাখাওয়াত হোসেন (শওখত) এই কর্মসূচির উদ্বোধন করেন।
শাখাওয়াত হোসেন বলেন, ঢাকা উওর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমানের তত্বাবধায়নে এই বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালনে আমরা আজ এই জায়গায় স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হয়েছি।
তিনি বলেন, ঢাকা বাসির প্রতি আমার অনুরোধ আপনারা সবাই সুবজ ঢাকার জন্য যার যার সাধ্য মত বৃক্ষ রোপন করুন।
নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেনের সভাপতিত্বে উক্ত চারা রোপণ ও বিতরণের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রামপুরা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জালাল হোসেন, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন এবং ২৩ নং ওয়ার্ড আ.লীগের সাংগটনিক সম্পাদক মোঃ এমদাদ হোসেন ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য