কাঁচাবাজার ও সুপারশপ বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

  • অনলাইন
  • রবিবার, ১২ এপ্রিল ২০২০ ০৭:৫৬:০০
  • কপি লিঙ্ক

রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

মাসুদুর রহমান জানান, বিভিন্ন পাড়া ও মহল্লার মুদি দোকানও প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এ নির্দেশের আওতায় থাকবে না।করোনা ভাইরাস প্রতিরোধে ডিএমপি রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত সোমবার ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মুদি দোকান ও ছোট দোকানপাট দুপুর ২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় ডিএমপি।
 

মন্তব্য