নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গ্রীণ বাংলা গার্মেন্টস ফেডারেশনের উদ্যোগে " প্রজন্ম হোক সমতারঃ সকল নারীর অধিকার " এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আটটি দাবিকে সামনে রেখে তাদের এই মানববন্ধন কর্মসূচি। দাবিগুলোর মধ্যে - আইএলও কনভেনশন ১৮৯,১৯০ অনু স্বাক্ষর করা, সকল সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা করা, কর্মস্থলে নারী শ্রমিকদের জন্য স্যানেটারী ন্যাপকিনের ব্যবস্থা করা, কারখানায় ডে কেয়ারের ব্যবস্থা করা, বয়স্ক নারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা ও কর্মক্ষেত্রে নারীর সম অধিকার নিশ্চিত করা।
গ্রীণ বাংলা গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সহ-সভাপতি সুইটি বেগম সহ প্রমুখ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি মাহতাবউদ্দিন সহিদ।




.jpg)

মন্তব্য