ডিইউজে জনকল্যাণ সম্পাদক পদে লড়বেন সমীরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন ২০২০-এ জনকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার সমীরণ রায়।

সমীরণ রায় জানান, সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর মতো ট্রেড ইউনিয়ন রাজনীতিকে তিনি ধ্যান-জ্ঞান হিসেবে মনে করেন। তিনি সাংবাদিকদের বিপদে-আপদে ও রুটি-রুজির আন্দোলনে পাশে থাকতে চান। এ লক্ষ্যে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২০-এ জনকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। সাংবাদিকরাই দেশের যে কোনো সংঙ্কটে পাশে দাঁড়ান। কিন্তু সাংবাদিকদের জীবনমানের কোনো পরিবর্তন হয় না। সাংবাদিকদের এসকল সঙ্কট নিয়ে কথা বলার জন্যই মূলত ডিইউজে নির্বাচনে প্রার্থী হওয়া। এতে যেমন রাজপথে সাংবাদিকদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে পারব। পাশাপাশি প্রবীণ-নবীন সব সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পাব।

সমীরণ রায় ১৯৮৪ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাকান্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সোহরাওয়ার্দী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং ঢাকা কলেজ থেকে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন। অধ্যায়নরত সময় থেকেই তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন। এ পর্যন্ত তিনি দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক সকালের খবর, দৈনিক আমার দেশ, বাংলামেইল২৪ডটকম, অর্থসূচক, দৈনিক যায়যায় দিন, দৈনিক আমার দিনসহ দেশের বিভিন্ন সুপরিচিত জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

এছাড়াও তার লেখা ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ নামে একটি বই রয়েছে। বর্তমানে দৈনিক আমাদের নতুন সময়ের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। একজন সহকর্মীবান্ধব ও নির্ভীক সাংবাদিক হিসেবে বেশ সুনামও রয়েছে তাঁর।

মন্তব্য