আজ থেকে ভাঙা শুরু বিজিএমইএ ভবন

  • বিজমিন২৪ ডেস্ক:
  • বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

আজ বুধবার বেলা সাড়ে ১২টা থেকে হাতিরঝিল এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙা শুরু হবে। বিজিএমইএ ভবন ভাঙা কার্যক্রমের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

গতকাল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজউক সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটি ভাঙার দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে ভবনটি ভাঙতে কাজ পায় ‘সালাম অ্যান্ড ব্রাদার্স’নামে একটি প্রতিষ্ঠান। তাদের দরপত্র ছিল এক কোটি ৭০ লাখ টাকার। সে অনুযায়ী তাদের কার্যাদেশও দেয়া হয়।

কিন্তু শেষ মুহূর্তে এসে ভবন ভাঙার কার্যক্রম থেকে সরে দাঁড়ায় সালাম অ্যান্ড ব্রাদার্স। শেষ মুহূর্তে সরে যাওয়ায় প্রতিষ্ঠানটির কাছ থেকে ১০ শতাংশ হারে টাকা কেটে নেয় রাজউক। তারা এ ভবন ভাঙার কার্যক্রম থেকে সরে আসার পর দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ‘ফোর স্টার’গ্রুপকে কাজ দেয় রাজউক। তাদের দরপত্রে টাকার পরিমাণ ছিল এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা।

জানা গেছে, বিজিএমইএ ভবন থেকে লিফট, এসিসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার সুযোগ দেয় কর্তৃপক্ষ। এখন যেহেতু লিফট, এসিসহ অনেক মূল্যবান সামগ্রী নেই, সে কারণে ঠিকাদার প্রতিষ্ঠান আগে তাদের দেয়া দর কমানোর দাবি জানায়। তাদের দাবি অনুযায়ী এক কোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার সায় দেয় কর্তৃপক্ষ। এখন তারা এক কোটি দুই লাখ টাকায় সনাতন পদ্ধতিতে ভবনটি কাজ শুরু করবে।

 

মন্তব্য