ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্কুলড্রেস পরিহিত কয়েকজন কিশোরীর ধূমপান করার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৫ জুলাই তুরান রহমান নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, ভিডিওতে দেখা যাওয়া কয়েকজন কিশোরী এম এন একাডেমি অ্যান্ড গার্লস স্কুলের শিক্ষার্থী এবং তারা স্কুলের পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করছেন।
তবে ভিডিওটির সত্যতা, ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং তারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী কি না—এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত দাবি করা যাচ্ছে না।






মন্তব্য