ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও আড়তে আজ ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারী দল।
জব্দকৃত জাটকা ইলিশ পরবর্তীতে উপজেলার ৫টি ভিন্ন ভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
উক্ত অভিযানের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব নাসরিন জাহান। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে সদরপুর থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. মেহেদী হাসান।
অভিযানের সময় উপস্থিত জনতার মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং মৎস্য দপ্তরের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “জাটকা সংরক্ষণের লক্ষ্যে নদী ও বাজারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






মন্তব্য