ফরিদপুরের চারটি আসনে বিজয়ীরা কে কত ভোট পেলেন

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের স্থানীয়ভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে চারটি আসনেই বিজয়ী প্রার্থীদের নাম নিশ্চিত হয়েছে।

ফরিদপুর-১ আসনে মোট ১৯৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসিরুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট। এ আসনে ড. ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-২ আসনে মোট ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট।
এ আসনে শামা ওবায়েদ ইসলাম বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩ আসনে মোট ১৫৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুল তাওয়াব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে চৌধুরী নায়াব ইউসুফ বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৪ আসনে মোট ১৮৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য