শাইখুল হাদীস মাওলানা হেলালুদ্দীনের ইন্তেকালে তাহাফফুজে দ্বীন পরিষদের শোক

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরস্থ জামিয়া কোরআনিয়া চর কমলাপুর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নায়েবে আমীর এবং দক্ষিণ বঙ্গের প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদীস আল্লামা মাওলানা হেলালুদ্দীন (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে তাহাফফুজে দ্বীন পরিষদ বাংলাদেশ।

এক যৌথ শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং মহাসচিব মুফতী মুস্তাফিজুর রহমান বলেন, “আল্লামা হেলালুদ্দীন (রহ.) ছিলেন একাধারে একজন প্রখ্যাত হাদীস বিশারদ, দূরদর্শী রাজনীতিবিদ এবং আধ্যাত্মিকতায় উচ্চ মর্যাদাসম্পন্ন বুজুর্গ ব্যক্তিত্ব। তিনি মরহুম হাফেজ্জী হুজুর (রহ.)-এর অন্যতম খলিফা হিসেবে দীনি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”

তারা আরও বলেন, “তার ইন্তেকালে দীনি শিক্ষা, দাওয়াত ও ইসলাহী ময়দানে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্রবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) শাইখুল হাদীস আল্লামা মাওলানা হেলালুদ্দীন (রহ.) ইন্তেকাল করেন। একই দিন রাত ৯টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বোয়ালমারী উপজেলার রামদিয়া (রহমতপুর) পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য