শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১০:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন বাজারে পুলিশ সদস্যদের নিয়ে মহড়া পরিচালনা করেন তিনি।

রাতের ওই মহড়ায় সালথা থানা পুলিশের ৩০–৩৫ জন সদস্য অংশ নেন। উপজেলা সদর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদার করা হয়।

মহড়ার সময় উপস্থিত ছিলেন সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নবাগত ওসি বাবলুর রহমান খান বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এলাকার মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষের প্রয়োজনে থানার ওসির কক্ষ সবসময় খোলা থাকবে।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের লোকজন নাশকতার পায়তারা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য