নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার মাসিক বৈঠক  

  • নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার মাসিক বৈঠক ‌ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে এই শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ মো. হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন যুব মজলিস সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক মজলিস সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সহ মহানগর কমিটির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ। 

এ সময় নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি ও ফরিদপুর সদর ৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত আসন্ন জাতীয় সংসদ পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য