বিরামপুর পৌর কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

  • মো. সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:১২:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুরের বিরামপুরে আধুনিক মানসম্মত শিক্ষা কারিকুলামে পরিচালিত পৌর কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২৪ ডিসেম্বর, মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক আলীমুল ইসলামের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোছাদ্দেক হোসেন তোছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার ও স্কুল কমিটির সদস্য ডাঃ ওবায়দুল মিনহাজ।
 
এ বছর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চারশজন শিক্ষার্থীর সকলেই আশানুরুপ ফলাফল অর্জন করেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ সুুুধীজনেরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য