ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

  • মোঃ নুরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:
  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ডিআইজি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত থেকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দায়িত্ব পালন ও সার্বিক কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য