সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

  • মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ০২:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

ইউএনও শরীফ শাওনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য