ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের বিলের ধান ক্ষেত থেকে মোতালেব হাওলাদার নামে এক বৃদ্ধার কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার সকালে ওই গ্রামের একটি ধান ক্ষেতের ভিতর থেকে কঙ্কালসার মৃতের হাড়গোড় উদ্ধার করা হয়।
পুলিশে ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নয়াকান্দা গ্রামের স্থানীয় জনগণ বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে ধান ক্ষেতের ভিতরে কঙ্কাল এর কিছু মাথা ও হাড় দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও জেলা সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে কঙ্কালসার মৃতদেহের হাড়গোড় উদ্ধার করে।
স্থানীয় জনগণ আরও জানায়, মৃতদেহের পরিধান লুঙ্গি ও গেনজি দেখে আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মানষিক রোগে আক্রান্ত মোতালেব হাওলাদারের মৃতদেহ বলে তার ছেলে মিজানুর রহমান নিজের বাবার লাশ সনাক্ত করেন। প্রায় একমাসের অধিক সময় মোতালেব হাওলাদার নিখোঁজ ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।






মন্তব্য