নব-নির্বাচিত চেয়ারম্যান পারভেজ কবিরের দায়িত্ব গ্রহণ

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • বুধবার, ০৫ জুন ২০২৪ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

বিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. পারভেজ কবীর ও ভাইস চেয়ারম্যানদ্বয় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পারভেজ কবীর, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু। 

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রুহুল আমীন সরদার, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক মশিহুর রহমান প্রমুখ।

দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দের সাথে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য