পাংশায় বাহাদুরপুরে প্রগতি কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রিয়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

  • অনলাইন
  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

পাংশা উপজেলার বাহাদুরপুর কাজীপাড়া “ প্রগতি কিন্ডার গার্টেন ” এর বার্ষিক ক্রিয়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রগতি কিন্ডার গার্টেন এর প্লে থেকে ৫ম শ্রেণির সকল প্রতিযোগিরা অংশগ্রহণ করে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রবিউল আলম ছগির এর সভাপতিত্বে ও কাজী আব্দুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শমশের প্রামাণিক, কবি, কথাসাহিত্যিক নাট্যকার বাংলাদেশ টেলিভিশন কাজী ফরিদ আহম্মদ তপন, ৬ নং ওয়ার্ডের মেম্বার ওয়াজেদ আলী ডাবলু, ৭ নং ওয়ার্ডের মেম্বার আফজাল, বিশিষ্ট সমাজসেবক হাসিব মন্ডল, মো. হেলাল মন্ডল, সাচ্ছু খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রতিযোগীরা ও এলাকাবাসীর লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য