রাজবাড়ীর পাংশায় সরিষা ক্ষেতের মধ্য থেকে ঘাস কাটার দায়ে রিফাত হোসেন(১৬) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করা অভিযোগ উঠেছে। গত বুধবার
(৮ফেব্রুয়ারী) বিকালে উপজেলার হাবাসপুরের পদ্মার চরে এ ঘটনা ঘটে। আহত রিফাত হোসেন উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের কৃষক মিন্টু প্রামানিকের ছেলে এবং হাবাসপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ অভিযোগ উঠেছে একই গ্রামের অনাত মন্ডলের ছেলে হাফিজ উদ্দিন(৪০) এর
বিরুদ্ধে। অভিযুক্ত হাফিজ উদ্দিন চার সন্তানের জনক। আহত রিফাত হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আহত রিফাত হোসেনেরমা রাবেয়া বেগম বলেন, রিফাত স্কুল থেকে বাড়ি আসলে ছাগলের জন্য রিফাতকেঘাস কেটে আনতে বলি। সিফাত পদ্মা নদীর চরে ঘাস কাটতে যায়। রিফাতকেঅভিযুক্ত হাফিজের সরিষা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে হাফিজ উদ্দিন এসেআমার ছেলের হাত থেকে কাচি কেরে নিয়ে রিফাতের গলার বাম পাশে কোপ দেয়।গলা কেটে রক্ত বের হাফিজ উদ্দিন স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে নিয়েরিফাতের গলায় ১৪টি সিলাই দিয়ে রিফাতকে আমার বাড়ীর পাশে রেখে যায় এবং কাউকে ঘটনার বর্ণনা না দিতে হুমকি দেয় হাফিজ উদ্দিন। পরে আমার ছেলের শিরীরিক অবস্থার অবনতি হলে উপজেলা হাসপাতালে নিয়ে আছি। এখানে এনেআরোও দুটি সিলাই দেওয়া হয়েছে। এখনো আমার ছেলে অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় ঘটনার পর দিন হাফিজ উদ্দিনকে অভিযুক্ত করে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত রিফাতের বাবা মিন্টু প্রামানিকে।
এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারী) অভিযুক্ত হাফিজ উদ্দিনের বাড়িতে গেলেকাউকে পাওয়া যায়নি। এ সময় স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে হাফিজ উদ্দিনের
কোন দেখা পাওয়া যাচ্ছে না। তবে এমন একটি হৃদয় বিদারক ঘটনার তীব্র দিন্দা জানান এলাকাবাসী।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের
চেষ্টা চলছে।






মন্তব্য