সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের হাতে সামগ্রিগুলো তুলে দেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। জাইকা প্রকল্পের আওতায় মেসার্স টিএম আলামিন ট্রেডার্স এই সামগ্রিগুলো বিতরণ করেন। সামগ্রির মধ্যে ছিল, ৩টি আইসিইউ বেড, ১টি আলট্রাসোনোগ্রাম মেশিন ও প্রিণ্টার, ৫টি অক্সিজেন সিলিন্ডার, ২টি ক্যালোরিমিটার মেশিন এবং ১টি করে এসি ও আইপিএস।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলর রহমান, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।

কাজিপুর উপজেলা সদর স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল সামগ্রি প্রদান
- আবির হোসাইন শাহিন ঃসিরাজগঞ্জ প্রতিনিধি
- মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৮:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য