সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার পৌর মুক্ত মঞ্চ, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ নিরাপত্তা বেষ্টনী ওয়াল, গ্রীন রুম, ওয়াশরুম, বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ (মন্ত্রী) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুল লতিফ বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুর রব (মেয়র) সিরাজগন্জ পৌরসভা ও জেলা পরিষদের প্রধাননির্বাহী কর্মকর্তা কামরুন নাহার।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও এ্যাড:কাজী সেলিনা পারভিন পান্না, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নুরুল হক,মহিলা কাউন্সিলর রুমানা রেশমা, কাউন্সিলর মামুনুর রশিদ, কাউন্সিলর শিপু আহমেদ,সিরাজগন্জ নাট্য ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান সামাদ, তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলু, দুর্বার নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি স ম আলাউদ্দিন আলা, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর,নাট্য চক্রের সম্পাদক ইমরান মুরাদ, নাবিক নাট্যগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।






মন্তব্য