২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সালথায় আলোচনা সভা

  • আবু নাসের হুসাইন, সালথা  প্রতিনিধি
  • শনিবার, ২১ আগস্ট ২০২১ ১০:৩৯:০০
  • কপি লিঙ্ক

জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলার খুনি বিএনপি জামায়াত জঙ্গি চক্রের ফাঁসির দাবিতে ফরিদপুরের সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে মাল্টি পারপাস হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তাঁরা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, গিয়াস উদ্দিন গিয়াস, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, যুবলীগ নেতা ইন্জিনিয়ার সাজ্জাদ হোসেন, সোহেল মাহমুদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট বিএনপি জামায়াত সরকারের ইন্দোনে বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভামঞ্চে হামলা করে। হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভী রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফসহ নেতাকর্মীরা মানব দেওয়াল সৃষ্টি করে শেখ হাসিনার সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় আইভী রহমানের অংগ প্রত্যঙ্গ, আরো অনেকে মৃত্যকে বরন করে নেয় সেদিন। আহত হয় শত শত নেতাকর্মী, অল্পের জন্য প্রানে বাঁচেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসী আর একটা কলংক জনক হামলার স্বাক্ষী হয়ে থাকেন ঐদিন। এসময় গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর দাবী জানান। 

সভায় ২১শে আগস্টে নিহত শহিদদের স্মরনে এক মিনিটের নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য