সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর পক্ষে শীতবস্ত্র বিতরণ

  • আবু নাসের হুসাইন, সালথা :
  • রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:২১:০০
  • কপি লিঙ্ক

উপ-মহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রোববার ( ২৭ ডিসেম্বর ২০২০)  সকাল ৮ টায় উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে উপনেতার বাসভবনে উপস্থিত কয়েক হাজার দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমুখ।

এ সময় শফি উদ্দিন বলেন, আমার নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষের জন্য কাজ করে আসছেন। তারই নির্দেশনায় তার পক্ষ  থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের কমম্বল বিতরণ শীতকালীন সময়ে চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য