সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগীত সন্ধ্যা

  • আবু নাসের হুসাইন, (সালথা প্রতিনিধি) :
  • বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে গৌড়দিয়া গ্রামে পল্লী চিকিৎসক ধীরাজ কুমার চক্রবর্তী রতন ডাক্তারের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল গানের সম্রাট বাবু বলরাম সরকার, বাউল শিল্পী আবুল হোসেন বয়াতী,  মানিক মিয়া, ভগিরাত মালো,  রজব আলী, সঞ্জয় সরকার, সুজাতা পারভিন, আলমগীর হোসেন, প্রল্লাত কুমার সহ শিল্পী বৃন্দ। 

সালথা লালন নবধারা সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি বাউল গানের সম্রাট বাবু বলরাম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, লালন নবধারা সংগীত একাডেমীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, উপদেষ্টা সাংবাদিক আবু নাসের হুসাইন, জামির মাতুব্বার, আনিচুর রহমান, সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার সরকার, আবুল বাসার প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য