দিনাজপুরের ফুলবাড়ীতে পিতার বাড়ীতে যাওয়ার জন্য অটোরিকশা বন্দোবস্তো করে দেওয়ার নাম করে এক গৃহবধূকে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে গত শনিবার (২১ নভেম্বর) রাত ৯ টা ৩৫ মিনিটে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ।
এ ঘটনায় অভিযুক্ত ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের হানিফা হাজীর ছেলে মো. বুদু (৪০) ও একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে মো. সাগরকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানায় দায়েরকৃত বাদিনীর অভিযোগে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বামীর সাথে পারিবারিক কারণে ঝগড়া-ঝাটি হওয়ায় স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ বিকেল ৫ টা ২০ মিনিটে পিতার বাড়ী যাওয়ার জন্য স্বামীর বাড়ীতে বের হয়ে যান। পথিমধ্যে গ্রাম সম্পর্কে মামা মো. সাগরের সাথে দেখা হয়। গৃহবধূ সাগরকে পিতার বাড়ীতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে দিতে বলেন। এ সময় সাগর সটকাট রাস্তায় মেইন সড়কে নিয়ে অটোরিকশা ভাড়া করে দেওয়ার কথা বলে জমির আইনের ওপর দিয়ে গৃহবধূকে নিয়ে রওনা হন। এ সময় সাগর মোবাইল ফোনে কার সাথে যেন কথা বলেন। এরই মধ্যে জমির মাঝপথে বুদুর সাথে দেখা হয়। সাগর ও বুদু দুইজনেই গৃহবধূকে অটোরিকশা ভাড়া করে দেওয়ার জন্য মেইন রাস্তায় যাওয়ার পথে ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের কাজিহাল (পুকুরপাড়া) গ্রামের শ্যামবাকুমের ছেলে এবরার জলেশ্বরী গ্রামের ধানক্ষেতের খাড়ির পশ্চিম পার্শ্বের জমিতে যাওয়া মাত্রই সাগরের সহযোগিতায় মো. বুদু ওই গৃহবধূকে ধরে জমির আইলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তবে সাগরও ওই গৃহবধূকে ধর্ষণ করতে চাইলেও বুদু তাকে ধর্ষণ করতে দেননি। পরে বুদু ও সাগর ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর জন্য গৃহবধূকে প্রাণ নাশের হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে চলে যান। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে তার স্বামীর বাড়ীতে পৌঁছে দেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গৃহবধূর মামলা রেকর্ড করার পরপরই অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত দুইজনকেই গ্রেপ্তার করে গতকাল রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।






মন্তব্য