ফরিদপুরের সালথা উপজেলা উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)" এর আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সমুহে বেঞ্চ বিতরন করা হয়। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বেঞ্চ বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী মো: তৌহিদুর রহমান ও উপজেলা সমন্বয়কারী ইউজিডিপি প্রকল্প কর্মকর্তা মো: রিফাত রিয়াজ, উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, মাধ্যমিক সুপার ভাইজার স্বপ্না বৈদ্য, এটিও বজলুর রহমান প্রমূখ।
এসময় উপজেলার ৬টি মাধ্যমিক, ৫টি প্রাথমিক ও ১টি মাদ্রাসাসহ মোট ১২ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ১৪৬ জোড়া বসার বেঞ্চ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে বিনামূল্যে বেঞ্চ সরবরাহ করা হবে।






মন্তব্য