পদ্মা নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

  • ওয়াহিদ মুরাদ, মাদারীপুর প্রতিনিধি :
  • সোমবার, ১২ অক্টোবর ২০২০ ১১:১৬:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পাড় থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের চনুখাঁর ঘাট এলাকার পদ্মা নদীর পাড়ে এক ব্যাক্তির (৪০) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার এসআই নজরুল ইসলাম এর নের্তৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। মৃত ব্যাক্তির শরীরে কোন আঘাতের চিহৃ নেই বলে পুলিশ জানিয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পদ্মা নদীর পাড় থেকে একটি অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য