পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেয় বন্ধন ফাউন্ডেশন। , বন্ধন ফাউন্ডশনের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ফরিদপুরের সদরপুর উপজেলাধীন আকোটের চর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বন্ধন ফাউন্ডেশন মানুষের আস্তা ও ভালবাসা অর্জন করেছে।
বন্যায় হাজারো মানুষের যোগাযোগ সচল করার জন্য কয়েকটি এলাকায় বাঁশের সাঁকো নির্মাণ করে সংগঠনটি। এছাড়া মুমূর্ষু রোগীর জরুরী প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা সহ হতদরিদ্র মানুষ ও শিক্ষার্থীদের মাঝে আর্থিকভাবে সাধ্যমত সাহায্য করে এ সংগঠনটি।
সংগঠনের সভাপতি মো. মহসিন কবির বাংলাদেশ জমিনকে জানান, বদলে যাও বদলে দাও আমাদের সংগঠনের স্লোগান। তাই আমরা আমাদের এই স্লোগানকে বুকে ধারণ করে সমাজটাকে বদলে দিতে চাই। আনতে চাই সমাজের ইতিবাচক পরিবর্তন।
সংগঠনের সাধারণ সম্পাদক দিদার আহমেদ বাংলাদেশ জমিনকে বলেন, বন্ধন ফাউন্ডেশন সমাজের মানুষের মাঝে বন্ধন সৃষ্টি করবে এবং সমাজের যেকোনো প্রয়োজনে আমরা কাজ করতে প্রস্তুত। আশা রাখি আমাদের এই ফাউন্ডেশন মানুষকে আলোর পথ দেখাবে।
সংগঠনের আরও এক সদস্য জানান, আমরা মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছি তাতে অল্প সময়েই মানুষের আস্তা অর্জন করতে পেড়েছি। এলাকা বাসি জানান, বন্ধন ফাউন্ডেশন সদস্যদের কাজ দেখে মুগ্ধ আমরা এলাকাবাসী ফাউন্ডেশনের ছেলেরা যেভাবে নিজের অর্থ দিয়ে বন্যার এই দুঃসময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে,তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। এগিয়ে যাক বন্ধন ফাউন্ডশন,সকল অন্ধকার কাঁটিয়ে, বয়ে আনুক নতুন সুর্যের আলো।
উল্লেখ্য যে, বন্ধন ফাউন্ডেশন মূলত নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি ২০২০ সালে যাত্রা শুরু করে।






মন্তব্য