কুমেকে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

  • কুমিল্লা, প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ০৫:৪০:০০
  • কপি লিঙ্ক

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। এদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন মহিলা। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের আইরিন (৮), সেলিম হোসেন (৫৩), সদর দক্ষিণের আয়চান বিবি (৬০) ও চাঁদপুরের নুরজাহান (৬৫)। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ৩৩ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ২৪ জন।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য