দিনাজপুরের চিরিরবন্দরে টিভির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ সন্তানের জনক জোনাব আলী শাহ্ (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত রবিবার ১৪ জুন রাত সাড়ে ১০ টায় চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের ফুলুশাহ্পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত জোনাব আলী শাহ্ ওই গ্রামের ফুলু শাহ্র ছেলে।
জানা গেছে, ঘটনার রাতে জোনাব আলী শাহ্ তার বাড়ির টিভি নষ্ট হলে তিনি নিজেই সেটি মোরামত করতে শুরু করেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাড়ির লোকজন এ ঘটনা টের পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পবিরবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক বাংলাদেশ জমিনকে জানান, জোনাব আলী শাহ্ (৫৫) চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু ঘটে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য