মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ উপনেতার গভীর শোক প্রকাশ

  • সালথা (ফরিদপুর), প্রতিনিধি
  • শনিবার, ১৩ জুন ২০২০ ০৪:১২:০০
  • কপি লিঙ্ক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি । এক শোক বার্তায় সংসদ উপনেতা বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি আজীবন দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। 

মোহাম্মদ নাসিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য