দিনাজপুরে কান্তজীউ মন্দিরে স্নানযাত্রা উৎসবে এমপি গোপাল

ঈশ্বর আমাদের করোনা প্রাদুর্ভাব থেকে দ্রুত রক্ষা করবেন

  • নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ০৭ জুন ২০২০ ০১:৪৬:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শত শত বছর ধরে হয়ে আসা শ্রীশ্রী কান্তজীউ’র যুগল বিগ্রহের স্নানযাত্রা উৎসব যথাযথ মর্যাদা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মন্দির অঙ্গনে স্নানযাত্রা উপলক্ষে প্রতিবছর বিপুল সংখ্যক হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দের সমাগম ঘটে।  স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে মেলা বসলেও এবছর প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভক্ত-পুণ্যার্থী জমায়েত ও মেলার আয়োজন করা হয়নি। ভক্তবৃন্দের সুরক্ষায় শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহ এর স্নান যাত্রা উৎসব স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র ধর্মীয় নিয়ম নিষ্ঠা রক্ষার্থেই সীমিত আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। 

গত ৫ জুন ২০২০ শুক্রবার দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈদিক মন্ত্র উচারনের মধ্য দিয়ে স্নানযাত্রা উৎসব চলে।

উপস্থিত মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাণঘাতী সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ বছর স্নানযাত্রা উৎসবের আয়োজন সীমিত করা হয়েছে। এবার মন্দিরে আসা ভক্তবৃদের প্রার্থনা ছিল যাতে খুব দ্রæত যাতে বাংলাদেশসহ বিশ্ববাসী এই প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব হতে মুক্তিলাভ করে। আমাদের বিশ্বাস ঈশ্বর আমাদের করোনা প্রাদুর্ভাব থেকে দ্রæত রক্ষা করবেন। 
এ বছর সন্মানিত ভক্তগন বিশেষ ভাবে অনুরোধ করা হ”েছ যে বর্তমান অব¯’া প্রেক্ষিতে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) চলাকালীন সময়ে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ভক্তদের দেয়া কোন ভোগ গ্রহন করা হয়নি। এছাড়া স্নান যাত্রা উৎসব আয়োজন সংকোচিত হওয়ায় কমিটি বিশেষ ভাবে দুঃখ প্রকাশ করেছে।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও তাঁর সহধর্মীনি গীতা রাণী শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কুমার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের দেশবার্তা সম্পাদক চিত্ত ঘোষ প্রমুখ উপস্থিত থেকে স্নানযাত্রা উপভোগ করেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য