ফরিদপুরের ভাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ভাঙ্গায় একদিনে সর্বোচ্চ বেশি আক্রান্তের সংখ্যা এটি। এই নিয়ে ভাঙ্গায় করোনা শনাক্ত হল মোট ৯৪ জনে।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকায় আজ ১৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কাপুড়িয়া সদরদী ৭ জন, পশ্চিম হাসামদিয়া ২ জন, আতাদি ২ জন, চন্দিদাসদী ২জন।
অপরদিকে মানিকদা ইউনিয়নের আদমপুর ১ জন, ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ-১ জন, আলগী ইউনিয়নের নোয়াকান্দা ১ জন ও একই ইউনিয়নের অপরপটি ১ জন ও গঙ্গাধরদি ৩ জন। এনিয়ে ভাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ জনে। সূত্র আরও জানায়, সুস্থ্য হয়েছেন তিন জন এবং একজন বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে ভাঙ্গায় মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহসিন উদ্দিন ফকির জানান উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সমন্বয়ে আমরা করোনা সংক্রমণ রোধে প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রেখে করে তারা কাজ করছেন। এই ক্ষেত্রে স্থানীয় জনগণকে করোনা সংক্রান্ত সকল নির্দেশনা মেনে চলাচল করার পাশাপাশি আরও সচেতন হয়ে উঠে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য