গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কুশলা ইউনিয়নে ধান কাটে দিচ্ছেন। কুশলা ইউনিয়নের টুটা পাড়া গ্রামের দরিদ্র কৃষক রোমান শেখ তার দেড় বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সভাপতি সাজ্জাদ সুমন, নিয়াজ মোরশেদ, শামিম দাড়িয়া, কুশলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম কাবুল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, ছাত্রনেতা শেখ রোহান সহ নেতৃনৃন্দ উপস্থিত ছিলেন।
রুমন শেখ বলে আমি কৃষক সংকটে পড়েছি তাই উপজেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা আমার ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন,দরিদ্র কৃষকদের জমির ধান বিনা পারিশ্রমিকে আমরা কেটে দিছি। তিনি আরও বলেন যতদিন দরিদ্র কৃষকদের পাকা ধান জমিতে থাকবে ততদিন ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য