নাভানা ফামাসিউটিক্যাল লিঃ ও দৈনিক আমাদের সময়ের অপরাধ বিটের প্রতিবেদক হাবিব রহমানের সহায়তায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি পোর্টেবল ভেন্টিলেটর প্রদান করা হয়।
মঙ্গলবার (১২মে) বেলা ১২টায় জলিল আম্বিয়া সহায়তা কেন্দ্রর মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলামের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন জলিল আম্বিয়া সহায়তা কেন্দ্রর চেয়ারম্যান ওয়াহিদ মিল্টন , কবি মাজেদুল হক লিটু, নিউজ টোয়েন্টিফোরের ফরিদপুর প্রতিনিধি সোহাগ জামান. সংবাদ বিডি ডটকমের নিউজ রুম এডিটর আজিজুল হক এবং ফরিদপুর মেডিকেল কলেজের কর্মকর্তাগণ।
এ সময় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম বলেন, দেশে করোনার সংকটময় অবস্থায় জলিল- আম্বিয়া সহায়তা কেন্দ্রের মাধ্যমে নাভানা ফামাসিউটিক্যাল লিঃ ও দৈনিক আমাদের সময়ের অপরাধ বিটের প্রতিবেদক হাবিব রহমানের সহায়তায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি পোর্টেবল ভেন্টিলেটর প্রদান করা হয়েছে এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
দেশের প্রতিটি মানুষের উচিত এভাবে মানুষের পাশে এসে দাড়ানো। আর তাহলেই আমরা সহজেই করোনার সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে পারব।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য