ডাঃ জাহিদ হোসেনের পক্ষ থেকে পিপিই প্রদান

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর কর্মরত চিকিৎসকদের পিপিই প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সাবেক মহাসচিব ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

আজ রোববার (১০ মার্চ) বেলা ১০ টায় স্থানীয় বি,এন,পি'র নেতৃবৃন্দ ডাঃ জাহিদ হোসেনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর হাতে পিপিই তুলে দেন।

এ সময় তার সাথে সহকারী সার্জন ডাঃ মুহতারিমা নূর-ই-হাশিন প্রধান ও ডেন্টাল সার্জন ডাঃ পূজা সাহা উপস্থিত ছিলেন। ডাঃ জাহিদ হোসেনের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, পৌর বি,এন,পি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান রাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলম, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল শেফায়েত সোহাগ, জাকির খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, রায়হান কবির জনি, ছাত্রদল নেতা বাদশাহ মোঃ নাজ্জাসী প্রমুখ।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য