টিসিবি’র পণ্য ক্রয় করতে সাধারণ মানুষের ভির। সামাজিক দুরত্ব বজায় রাখার কোন বালাই নেই। গাদাগাদি করে দীর্ঘ লাইন দিয়ে পণ্য ক্রয় করছেন সাধারণ নারী-পুরুষ।
রাজবাড়ী জেলা বিভিন্ন উপজেলায় পরিবেশকদের তত্ত্বাবধানে ট্রেনিং করপেরশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় শুরু হয়েছে। খোলা ট্রাকে জেলায় বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি হচ্ছে। কিন্ত দেখা যায়, পণ্য ক্রয় করার সময় সামাজিক দুরত্ব বজায় থাকছে না। বরং গাদাগাদি করে দীর্ঘ লাইন রয়েছে।
রোববার সকাল ১১টার দিকে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। এসময় দেখা যায়, ট্রাক থেকে নারী পুরুষের দীর্ঘ দুইটি লাইন রয়েছে। টিসিবি পণ্য ক্রয় করার সময় অনেকে কোলে শিশু বাচ্চা নিয়ে এসেছেন। অনেক শিশু বাচ্চা নিজেই এসেছেন পণ্য ক্রয় করতে।
টিসিবি পণ্য ক্রয় করতে আসা নাজমা বেগম বাংলাদেশ জমিনকে বলেন, দেড় ঘণ্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি। তবুও টিসিবি পণ্য ক্রয় কতে পারছি না। আর কত সময় লাগবে এখনও বুঝতে পারছি না।
স্থানীয় ব্যক্তি ময়নুল হোসেন বাংলাদেশ জমিনকে বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। দুরত্ব বজায় রাখার জন্য সব কিছু বন্ধ রয়েছে। কিন্ত টিসিবি পণ্য যে ভাবে বিক্রি হচ্ছে। তাহলে সব কিছু বন্ধ রাখার কোন মানে হয় না।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য