ফরিদপুরে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • ফরিদপুর প্রতিনিধি:
  • সোমবার, ২০ এপ্রিল ২০২০ ০৭:০১:০০
  • কপি লিঙ্ক

নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলে নদী ভাঙ্গন কবলিত গৃহবন্দি ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী এফডিএ’র পক্ষ থেকে দিনব্যাপী এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ডিক্রিরচর ইউনিয়নের এফডিএ অফিস চত্বরে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, এসডিসি’র পরিচালক কাজী আশরাফুল হাসান। করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন দরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম বলেন, নোভেল করোনা ভাইরাস একটি বৈশিক ব্যাপার আর বাংলাদেশেও দিন দিন এর বিস্তার লাভ করে চলেছে। ফলে সরকার এই ভাইরাস মোকাবেলায় সকল মানুষদের ঘরে থাকার আহ্বান জানান। ফলে গৃহবন্দি হয়ে থাকায় ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙ্গন কবলীত মানুষেরা অসহায় হয়ে পরে। আর এজন্য এই নদী ভাঙ্গন কবলীত অসহায় মানুষের জন্য এফডিএ র পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হচ্ছে। এর আগে প্রথম ধাপে ১ হাজার দ্ররিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে। আর আগামীতে প্রয়োজনে আরও খাদ্য সামগ্রী বিতরণ কার হবে। তিনি আরও বলেন, এফপিএর পক্ষ থেকে প্রতিনিয়ত ডিক্রিরচর ইউনিয়নে জীবানু নাশক ছিটানো হচ্ছে।

প্রধান অতিথি অতুল সরকার বলেন, জেলার প্রত্যেকটি অসহায় মানুষকে মানবিক সহায়তার আওতায় আনার জন্য জেলার সকল এনজিও এর মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া ইতিমধ্যে এ কার্যক্রম ফরিদপুর সদর উপজেলা সম্পূর্ণ হয়েছে।এখন থেকে সকল উপজেলায় এ কার্যক্রমের মাধ্যমে জেলার অসহায় মানুষদের মানবিক সহায়তা প্রদান করা হবে। আর এধরনের মানবিক সহায়তা জেলা প্রশাসনের সমন্বয়ে এ কার্যক্রম চালানো হচ্ছে।

অতুল সরকার আরও বলেন, আমরা জেলা প্রশাসনের উদ্যোগে ডাটাবেজের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করব। কেননা এখানে কোন শ্রেণীর মানুষ মানবিক সহায়তা গ্রহণ করবে এবং তাদের কতদিন পরপর এই মানবিক সহায়তা দরকার তাও উল্লেখ থাকবে। ফলে জেলার সকল অসহায় মানুষ সময় মতো ঘরে বসেই তাদের মানবিক সহায়তা পেয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য