জবির রসায়ন বিভাগের উদ্যেগে হ্যান্ড সেনিটাইজার তৈরী

  • জবি প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সম্প্রতি করোনা ভাইরাস রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যান্ড সেনিটাইজার তৈরি করার কাজ সফলভাবে সম্পর্ণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রসায়ন সমিতি।

এই উপলক্ষে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার সহ রসায়ন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর সাথে সাক্ষাত করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য হ্যান্ড সেনিটাইজার এর উপাদান হিসেবে (70% 2-Propanol, Glycerin, Distilled Water & Fragrance) ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত হ্যান্ড সেনিটাইজার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের নিকট বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন।

মন্তব্য