তালার শাহাজাতপুর বাজারে অগ্নিকাণ্ডে দোকান ও স্কুল পুড়ে ছাই

  • এসএম বাচ্চু,তালা (সাতক্ষীরা):
  • সোমবার, ১৬ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর ইউসুফগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ২টি দোকান ও ১টি স্কুল পুড়ে ছাই হয়েছে। শনিবার গভীর রাত্র অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ব্যবসায়ীরা ধারনা করছেন- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনী জানান, রোববার রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ২টি বই এর দোকান, ১টি ঔষুদ এর দোকান, ১টি চায়ের দোকান এবং ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভূত হয়।

ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস’র একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তবে, তার আগেই এলাকাবাসী রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে সবমিলিয়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ইউপি সদস্য আব্দুল গনী জানান।

মন্তব্য