ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী-মুরুটিয়া এ.এম.এ.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার দুই দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মহব্বত মাতুব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতা সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোকাব্বেল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী শাহ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন গিয়াস, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা বাবুল হাসান বাবুল, মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমূখ।






মন্তব্য