সালথায় নারী দিবস উপলক্ষে সমাবেশ

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে নারী সমাবেশের আয়োজন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, তথ্য অফিসার নিলীমা অধিকারী, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমুখ।

মন্তব্য