সদরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে বজ্রপাতে মৃত্যু হয়। নিহত যুবকের নাম রুহুল আমিন সরদার ওরফে রোমান সরদার।

সে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের বদর উদ্দিনের পুত্র। রোমান পেশায় একজন কৃষক ছিলেন। আজ সকালে ফসলি জমিতে কাজে উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে গেলে তার ওপর বজ্রপাত ঘটে।

এ সময় ঘটনা স্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে ওই ইউনিয়নের ইউপি সদস্য, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে পারিবারিক ভাবে দাফনের কাজ চলছে।

মন্তব্য