ফরিদপুরের সদরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানু আক্তার (২০) নামের এক গৃহবধূ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
তিনি উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের নাম শাহিন শিকদারের স্ত্রী। তিন বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে তারা। জানু আক্তারের বাড়ি ঢাকা জেলায়। পারিবারিক বিরোধের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
জানু আক্তারের দুই বছরের হাবিব নামের একটি সন্তান রয়েছে। তার স্বামী রাজমিস্ত্রীর কাজ করতেন। এ ব্যাপারে সদরপুর থানার উপপুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে এবং আইনতগত প্রক্রিয়া চলছে।






মন্তব্য