ফরিদপুরের সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে গুনগত শিক্ষা নিশ্চিতকরনে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) বিষ্ণু ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুনগত শিক্ষা নিশ্চিতকরনে আপনাদের আরো অধিক গুরুত্বারোপ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। আর এ ক্ষেত্রে জেলা প্রশাসনের যদি কোন কিছু করতে হয় সেক্ষেত্রে আমি সব ধরনের সহযোগিতা আপনাদের করতে প্রস্তুত রয়েছি।




.jpg)

মন্তব্য