তালা উপজেলার তৈলকূপী গ্রামের আইজান বিবি (৬৫) নামের বৃদ্ধার বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২ টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত আলী সরদারের স্ত্রী আইজান বিবি প্রতিদিনের ন্যায় বাগানে খড়-কুটা কুড়াতে গিয়েছিল।উক্ত সময় বাগানের এক প্রান্তে জনৈক ব্যক্তির মুরগীর খামারের বৈদ্যুতিক তার বৃষ্টিপাতের কারণে ঝুলে যাওয়ায় অসাবধানতাবশত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় দরিদ্র মহিলার দাফনের সু-ব্যবস্থা করেন।






মন্তব্য