সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ১৪ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।আজ রোববার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, আবু নাসের হুসাইন, এমকিউ হোসাইন বুলবুল, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক মজিবর রহমান, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক মনির মোল্যা, সদস্য আরিফুল ইসলাম প্রমূখ।

জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার রোববার (১৪ জুলাই) সালথায় যোগদান করেন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

মন্তব্য