চরভদ্রাসনে তথ্যকেন্দ্রের উদ্বোধন

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ১০ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে তথ্যকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। আজ বুধবার দুপুরে সদর ইউনিয়নের আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পার্শবর্তী ভবনের তৃতীয় তলায় এ তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। তথ্য সেবা কর্মকর্তা মনিকা বসু,তথ্য সেবা সহকারী হিমা আক্তার ও জেসমিন আক্তার।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য়পর্যায়) এর আওতায় ২০১৮ সালের ২৭ নভেম্বর হতে চরভদ্রাসনে ১ কর্মকর্তা ও ২ জন মাঠ কর্মী ও ১ জন অফিস সহকারীর সমন্মেয়ে তথ্য কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তথ্যকেন্দ্রে গ্রাম পর্যায়ের নারীদেরে যৌতুক, বাল্যবিবহ, নারীর অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা এবং প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে দ্রুত সেবা পাবার বিষয়ে সহায়তা করা হয়ে থাকে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

মন্তব্য