ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক শাহিনুর রহমান। সোমবার (৮জুলাই) বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে সিলেকশনের মাধ্যমে বিদ্যালয়ের অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত এই সভাপতি শাহিন রহমান উপজেলার সাবেক রামকান্তপুর- আটঘর (অবিভক্ত) ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের পুত্র।
নবগঠিত ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সম্মতিতে সদস্য সিলেকশন হয়।
পরে সকল সদস্য মিলে অত্র বিদ্যালয়ের সাবেক এই সভাপতিকে পুনরায় সভাপতি নির্বাচিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য জাকির হোসেন, ডাঃ মাজেদ মোল্যা, বাচ্চু মিয়া, মনিরুজ্জামান, মহিলা অভিভাবক সদস্য রহিমা বেগম, শিক্ষক প্রতিনিধি হাফিজউল্লাহ, আব্দুল মমিন, নিপা অধিকারী প্রমুখ।






মন্তব্য