ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ ও বৃক্ষমেলা ২০১৯ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বিধান রায়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের কৃষি সম্পসারণের উপ পরিচালক কার্তিক চন্দ্র চক্রবতি।
এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এর উপর বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আরিফ হোসেন, আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক বুলবুল আহমেদ এছাড়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচানা শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী স্টল প্ররিদর্শন করেন।






মন্তব্য