সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সদরপুর অফিস:
  • রবিবার, ০৭ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় রোববার সকাল ১১ টায় নবাগত জেলা প্রশাসক অতুল সরকারকে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ও সুধী সমাজের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাকে বরন করে নেয়।

উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মূখোপাধ্যয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ গফফার মিয়া, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্তরে একটি ফলজ বৃক্ষ চারা রোপন করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলায় জে.এস.সি ও পি.এস.সিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

মন্তব্য